সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
সাটুরিয়ায় করোনাকালে কর্মহীন বিভিন্ন পেশাজীবীর মধ্যে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে গতকাল স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে সাটুরিয়া বাসস্ট্যান্ডে এ বুথ উদ্বোধন করা হয়েছে। এটি উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সংসদের সদস্য মো. রাজ্জাক হোসাইন রাজ। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদ্যোত কুমার ঘোষ এ্যাপোলোর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ জামানের সঞ্চনালয় বক্তব্য রাখেন, সাটুরিয়া সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমীন, বরাইদ ইউপি চেয়ারম্যান প্রার্থী আপেল মাহমুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ওবায়দুল রহমান, মো. হাবিবুর রহমান, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. আহাদুজ্জান শাওন ও সাবেক সাধারণ সম্পাদক গোলাম মওলা প্রমুখ।
