কেরানীগঞ্জে ভাতিজার ছুরিকাঘাতে চাচা খুন

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২২:১৬

স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী 

কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম রোহিতপুর এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে আপন ভাতিজার ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন । তার নাম মোজাফফর আলী। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে ।

জানা যায়, ঘটনার রাতে দুই জনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে ভাতিজা ঠান্ডু মিয়া ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে চাচা মোজাফফরকে। এ সময় কলেজপড়ুয়া মেয়ে মৌসুমি তার বাবাকে বাঁচাতে গেলে তাকেও আঘাত করা হয়। পরে স্বজনরা আহত বাবা ও মেয়েকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করলে ঐ রাতেই মোজাফফর আলী মারা যান।

মেয়ের অবস্থা আশঙ্কাজনক। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু সালাম জানান, ঘটনার পর ঠান্ডু মিয়া পলাতক। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপার গতকাল শুক্রবার সকাল ৯টায় মডেল থানায় একটি মামলা হয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে।