গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিল্ডিং-এ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মফিজুল ইসলাম (৩০) নামের একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা সময় স্কুল বিল্ডিং-এর পাশে দিয়ে টানা বিদ্যুৎ লাইনের তারে অসাবধানতাবশতঃ জড়িয়ে মফিজুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।
মফিজুল ইসলাম গাংনী পৌরসভা এলাকার বাঁশবাড়ীয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ হরেন্দ্রনাথ সরকার এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: বালিকাকে উত্যক্ত করার অভিযোগে মোরগ গ্রেফতার
ইত্তেফাক/কেকে
