সৈয়দপুর ও কক্সবাজার থেকে সরাসরি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে বিমান কর্তৃপক্ষ। বাংলাদেশের আকাশপথে অভ্যন্তরীণ রুটে সৈয়দপুর থেকে কক্সবাজার যেতে চাইলে এক জন যাত্রীকে ঢাকায় এসে ফ্লাইটের টিকিট কাটতে হয়। এতে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। ক্রমবর্ধমান চাহিদায় যাত্রীদের সেই ভোগান্তি লাঘব করার জন্য উদ্যোগ নিয়েছে বিমান।
বিমান সূত্রে জানা গেছে, নতুন এয়ারক্রাফট আসার ওপর নতুন করে ফ্লাইট চালুর বিষয়টি নির্ভর করছে। আগামী বছরের প্রথম দিকে বিমান বহরে তিনটি নতুন ড্যাশ-৮ উড়োজাহাজ যুক্ত হবে। এসব উড়োজাহাজ দিয়ে আঞ্চলিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
