রাজশাহী :দেড় বছর আগে প্রথম শ্রেণিতে পড়ত ছোট্ট রাব্বি। মহামারি করোনার কারণে বন্ধ স্কুল। রিকশাচালক বাবার আয়ও কমে গেছে। তাই সে নেমেছে বাদাম বিক্রি করতে। দিন শেষে সব টাকা সংসারে দিয়ে দেয় সে। লেখাপড়াও ভুলে গেছে, এমনকি তার স্কুলের নামও নেই মনে। গতকাল আইবাঁধ এলাকা থেকে সে এভাবেই ভ্যানে চড়ে যায় কোর্ট বাজারে —আজাহার উদ্দিন