নয় মাস পর খুলেছে আইফেল টাওয়ার

আপডেট : ১৭ জুলাই ২০২১, ০০:২০

করোনা ভাইরাস মহামারীতে দীর্ঘ নয় মাস বন্ধ থাকার পর ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার দর্শনার্থীদের জন্য গতকাল শুক্রবার খুলে দেওয়া হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই সবচেয়ে বেশিদিন বন্ধ ছিল এই দর্শনীয় স্থানটি। খোলার মুহূর্তে টাওয়ারের পাদদেশে রাখা একটি ঘড়িতে কাউন্টডাউনের সময় কাঁটা শূন্যে আসতেই দশনার্থীরা হর্ষধ্বনি করে এবং হাততালি দিয়ে উল্লাসে মেতে ওঠেন। একটি বাদক দল বাজনা বাজায়। আইফেল টাওয়ার খুললেও করোনা ভাইরাসের বিস্তার রোধে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। বিশেষ করে ১১ বছরের বেশি বয়সীদের অবশ্যই মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব মানতে হবে এবং ২১ জুলাই থেকে ফ্রান্স সরকারের করোনার টিকার সনদ দেখাতে হবে দর্শনার্থীদেরকে। -ফ্রান্স ২৪