সুগন্ধে অতুলনীয়। সাদা রঙের ফুল। এই প্রজাতির ফুলগাছের উচ্চতা এক মিটার হয়ে থাকে। এদের কচি ডাল রোমশ। পাতা একক, ডিম্বাকার, ৪ থেকে ৮ সেন্টিমিটার লম্বা হয়। পাতা গাঢ়-সবুজ এবং মসৃণ।
গ্রীষ্ম ও বর্ষা কালে একটি থোকায় কয়েকটি ফুল ফোটে। ফুলের আকার ও গড়ন অনুসারে কয়েকটি জাত আছে। কলম ও শিকড় থেকে গজানো চারা চাষ করা যায়। শীতকালে ছেঁটে দিতে হয়। এটি টবেও ভালোভাবে জন্মানো যায়। আলংকরিক হিসেবে বেলি ফুলের ব্যবহার ব্যাপক। মূলত ফুলের তোড়া ও মালা তৈরিতে এর গুরুত্বপূর্ণ ব্যবহার বিস্তৃত।
বেলি ফুলের তেল বেশ সুপরিচিত।
লেখা ও ছবি: আলাউদ্দিন হোসেন
