তিন মহানাগরিক!

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২১:১২

দুই বাংলাসহ সারাবিশ্বের বাংলা ভাষাভাষীদের ট্রেন্ড, জনপ্রিয়তার হুল্লোড় ‘মহানগর’কে ঘিরে। আশফাক নিপুনের নির্মাণে এই সফল সিরিজের দুই প্রাণ ছিল মোশাররফ করিম ও এস আই মলয় চরিত্রের মোস্তাফিজুর নুর ইমরান। ওটিটি প্লাটফর্ম, নির্মাতা-কলাকুশলী সকলে মিলে তাই সাকসেস পার্টিটাও যেন সময়ের দাবিই ছিল। সেই সাফল্যের আড্ডায় প্রচুর হৈচৈ আড্ডায় মহানগরের তিন প্রধান নাগরিককে এক ফ্রেমে দেখা গেল।