বরিশালে অসহায় পরিবারকে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২১:৪৭

বরিশাল অফিস

করোনায় কর্মহীন হয়ে পড়া নগরীর খেটে খাওয়া পরিবারের ঘরে ঘরে মধ্যরাতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। করোনা মহামারিতে কর্মহীন হয়ে পড়া এসব মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এ কাজটি করছেন মেয়র নিজেই। এ কাজে তাকে সহযোগিতা করছেন সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীসহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ১১ জুলাই থেকে শুরু করা এ কার্যক্রম প্রতি রাতেই অব্যাহত রয়েছে। প্রতি রাতে নগরীর দুটি করে ওয়ার্ডের ২ হাজার ৫০০ কর্মহীন পরিবারের ঘরে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতি প্যাকেটে প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, দুই কেজি মসুর ডাল, দুই কেজি আলু ও এক কেজি সয়াবিন তেল বরাদ্দ করা হয়।

বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ জানান, গুচ্ছগ্রামবাসীদের পাশাপাশি ওয়ার্ডগুলোতে চলতি মাস জুড়েই এ খাবার কার্যক্রম চলমান থাকবে।