ফুলবাড়ীতে টানা বৃষ্টিতে খুশি আমনচাষিরা

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২১:৪৭

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

টানা বৃষ্টিতে খুশি ফুলবাড়ীর আমনচাষিরা। তারা জানায়, বর্ষা মৌসুমেও টানা তিন সপ্তাহ বৃষ্টি না হওয়ায় আমনচাষিরা শ্যালো মেশিন ও সেচযন্ত্রের পানি দিয়ে আমন চাষ করছিলেন। এতে অতিরিক্ত অর্থ খরচ হয়। কুরুষাফেরুষা গ্রামের কৃষক শুশীল কুমার রায় জানান, ভারী বৃষ্টিপাত হওয়ায় এখন আর বাড়তি খরচ হবে না। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, চলতি বছর উপজেলায় ১১ হাজার ৭০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বৃষ্টি না থাকায় মাত্র ১২০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। যেহেতু ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে, আশা করছি, অল্প কিছু দিনের মধ্যেই আমন চাষ শেষ হবে।