লালমনিরহাটে বজ্রপাতে এক জনের মৃত্যু

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২১:৫০

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বজ্রপাতে আবু হানিফ (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার সানিয়াজান ইউনিয়নের সেখসুন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বজ্রপাতে আরো দুই জন আহত হয়েছে। মৃত আবু হানিফ ঐ এলাকার জমসের আলীর ছেলে। স্থানীয়রা জানান, বৃষ্টির সময় বাড়ির পাশের জমিতে আমন ধানের চারা রোপণ করছিল আবু হানিফসহ চার জন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই আবু হানিফের মৃত্যু হয়। সানিয়াজান ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।