স্বরূপকাঠিতে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২১:৫০

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে শনিবার দুপুরে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ওজনে কম দেওয়া ও  পণ্যে খুচরা মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া। নেছারাবাদ থানাপুলিশের সহায়তায় উপজেলার মিয়ারহাট বন্দরে ঐ অভিযানে মেডিকাস ফার্মেসিকে ১৫ হাজার টাকা, এস কে এন্টারপ্রাইজকে ৬ হাজার টাকা, জননী এন্টারপ্রাইজকে দুই হাজার ৫০০ টাকা, জামান হার্ডওয়ারকে ১ হাজার ৫০০ টাকা ও মেহেদী স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।