চৌদ্দগ্রামে ২৮ কেজি গাঁজাসহ আটক ৪

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২১:৫০

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

চৌদ্দগ্রামে ২৮ কেজি গাঁজাসহ চার ব্যক্তিকে আটক করেছে র্যাব-১১। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলাপাশা ইউনিয়নের বাবুচি বাজার এলাকা থেকে শুক্রবার রাতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো নেত্রকোনা জেলার আটপাড়া থানার মো. মানিক মিয়া, কুমিল্লার নাঙ্গলকোট থানার মো. রিপন মিয়া, চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের মো. মাসুদ হোসেন এবং মোহাম্মদ হোসেন মজুমদার। কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২-এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ২৮ কেজি গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে মামলা দেওয়া হয়েছে। মাদক বিরোধী র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে।