কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা
কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শ্যামলি আক্তার (৩৫) নামের ঐ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, এ বিষয়ে কারো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
