খাসজমি নিয়ে কর্মশালা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালায় খাসজমি ও উত্তরাধিকারের অধিকার বিষয়ে উপজেলা পর্যায়ে কর্মরত গণমাধ্যম কর্মীদের নিয়ে শনিবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উইমেন জব ক্রিয়েশন সেন্টারের সেমিনার কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের ‘আমার’ প্রকল্পের উদ্যোগে এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে সম্মানি ভাতা প্রদান
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা বড়াইগ্রাম পৌর এলাকার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে দায়িত্বরত ৯০ জন খতিব, ইমাম, মুয়াজ্জিন খাদেমের মধ্যে শনিবার বিশেষ সম্মানী ভাতা ও সব মুুসল্লিদের জন্য স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে ঈদুল আজহা উপলক্ষ্যে পৌর মিলনায়তনে মেয়র মাজেদুল বারী নয়ন তাদের হাতে এ সম্মানী ভাতা তুলে দেন।
পঞ্চগড়ে পোনা অবমুক্তকরণ
পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ের আটোয়ারী থানা পুকুরে শনিবার পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম এ পোনা অবমুক্তকরণ করেন। এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, আটোয়ারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শনিবার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কলা অনুষদের উদ্যোগে ও আইকিউএসির আয়োজনে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
ত্রাণ বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা লোহাগড়া বাজার শাখা ইসলামী ব্যাংকের ত্রাণ বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি শনিবার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ভেতর ত্রাণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোসলিনা পারভীন। এ সময়ে ব্যাংকের ব্যবস্থাপক মো. মাহমুদুর রহমানসহ ব্যাংকের অন্য কর্মকর্তা, রামনারায়ণ পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদক সৈয়দ আকরাম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজিবির কুচকাওয়াজ ও শপথ গ্রহণ
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে বিজিবির ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে শনিবার। সেক্টর প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। পরে ২৭২ জন রিক্রুটের শপথ গ্রহণ শেষে তিন জনের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
করোনা রোগীদের সেবায় স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ায় করোনা রোগীদের সেবায় শনিবার স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জ্ঞানের আলো ফাউন্ডেশনের ‘টিম লাইফ সাপোর্ট’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হলরুমে করোনা রোগীদের সেবায় সংগঠনটির ৬০ জন স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহণ করেন।
দুস্থদের মধ্যে ত্রাণ ও ঢেউটিন বিতরণ
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা নাগরপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় করোনায় কর্মহীন, অসহায় ও দুস্থদের মধ্যে শনিবার ত্রাণ এবং নগদ টাকাসহ ঢেউটিন বিতরণ করেছে। পৃথক পৃথকভাবে উপজেলার তিনটি স্থানে খাদ্যসামগ্রী ও উপজেলা চত্বরে নগদ টাকাসহ ঢেউটিন বিতরণ করা হয়। স্থানীয় এমপি আহসানুল ইসলাম টিটু এসব বিতরণ করেন।
০০০
