কৃষকলীগ নেতার ঈদসামগ্রী পেল ছয় হাজার দুস্থ পরিবার

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২২:১১

কালীগঞ্জ (গাজীপুর)

কাপাসিয়ায় কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মো. মোতাহার হোসেন মোল্লা ও আলম আহমেদের উদ্যোগে স্থানীয় ৬ হাজার দুস্থ পরিবারের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের ফকির শামসুদ্দিনের বাড়িতে এসব সামগ্রী বিতরণের উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা আলম আহমেদ। কাপাসিয়া উপজেলা কৃষকলীগের সাবেক সহসভাপতি মুজিবুর রহমান আঙ্গুরের সভাপতিত্বে ও মো. আসাদুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি রশিদ সরকার। এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় ৩২ লাখ টাকার ঈদসামগ্রীর মধ্যে ছিল পোলাওর চাল, চিনি, ডাল, সেমাই, দুধ, তেল।