পাটুরিয়া ঘাটে চার লঞ্চ মালিককে জরিমানা

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২২:১২

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

হালনাগাদ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চলাচলরত চার লঞ্চের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন নৌপরিবহন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। গতকাল দুপুরে পাটুরিয়া লঞ্চঘাট পরিদর্শনকালে তিনি এ জরিমানা করেন। এর মধ্যে পানসির মালিককে ৩ হাজার, ব্ল্যাকবার্ডের মালিককে ৫ হাজার, অনিকার মালিককে ২ হাজার ও ফাতেহা নুরের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাটুরিয়া লঞ্চঘাট ম্যানেজার পান্না লাল নন্দী বলেন,

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২৩টি যাত্রীবাহী লঞ্চ চলাচল করছে। কাগজপত্র ঠিক না থাকায় এর মধ্যে চার লঞ্চ মালিককে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী  ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার বলেন, ঈদকে সামনে রেখে পাটুরিয়া লঞ্চঘাট হয়ে গ্রামের বাড়ি যাচ্ছে দক্ষিণাঞ্চলের মানুষ। এ সব যাত্রীর নির্বিঘ্নে নৌপথ পারাপারের ক্ষেত্রে পাটুরিয়া লঞ্চঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় চারটি লঞ্চ মালিককে জরিমানা করা হয়।