ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাট বসতে শুরু হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। খামারিরা তাদের পশু বিক্রি করার জন্য ছুটছে বিভিন্ন শহরে। গ্রামের খামারিরা সাধারণত সহজ সরল প্রকৃতির হয়ে থাকে। তাদের ধোঁকা দেওয়া যায় সহজেই। তারা বাজারের জাল টাকার নোট দেখে ভালোভাবে চিনতে পারে না। আর এই সুযোগে একটি কুচক্রী মহল বিপুল পরিমাণে জাল নোট তৈরি করে। এরা সর্বদা সাধারণ গ্রামের খামারিদের টার্গেট করে তাদের কাছ থেকে পশু ক্রয় করে। জাল নোটের টাকা দিয়ে মূল্য পরিশোধ করে। খামারিরা যখন সেই টাকা ব্যয় করতে যায় তখন বুঝতে পারে নোট সব জাল। এতে তাদের অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হয়। এই কুচক্রী মহলকে প্রতিহত করা জরুরি।
রাকিব হাসান, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
