সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিথুন নিটিং

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২২:৪৩

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি মিথুন নিটিংয়ের শেয়ারের দাম কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহ শেষে মিথুন নিটিংয়ের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৩ দশমিক ৯০ টাকা। আর বিদায়ি সপ্তাহের শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম কমে দাঁড়িয়েছে ১৩ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে শূন্য দশমিক ৯০ টাকা বা ৬ দশমিক ৪৭ শতাংশ।

এদিকে, ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্সের ৫ দশমিক ৮৬ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৫ দশমিক ৭৯ শতাংশ, এস্কয়ার নিটের ৫ দশমিক ৩৭ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৫ দশমিক ৩২ শতাংশ, পপুলার লাইফ ইনসিওরেন্সের ৪ দশমিক ৭৫ শতাংশ, ফনিক্স ইনসিওরেন্সের ৪ দশমিক ৬২ শতাংশ, মতিন স্পিনিংয়ের ৪ দশমিক ৩৩ শতাংশ, ইস্টার্ন ইনসিওরেন্সের ৪ দশমিক ২২ শতাংশ এবং ইনডেক্স এগ্রোর ৪ দশমিক ২০ শতাংশ শেয়ারের দাম কমেছে।