ঈদে ফ্রিজ কিনলে ১০ লাখ টাকাসহ ক্যাশ ভাউচার অফার

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২২:৪৪

 

এই ঈদে ক্রেতা আকর্ষণের কেন্দ্রে রয়েছে আপডেট ফিচারের নতুন অর্ধশতাধিক মডেলের ফ্রিজ। ফ্রিজ ক্রয়ে ক্রেতাদের মিলিয়নিয়ার হওয়ার সুযোগসহ কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার দিচ্ছে ওয়ালটন।

নিজস্ব কারখানায় তৈরি এসব ফ্রিজের মধ্যে রয়েছে আইওটি বেজড স্মার্ট রেফ্রিজারেটর, বিদ্যুত্ সাশ্রয়ী ডিজিটাল ইনভার্টার প্রযুক্তি এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী সুপার কুলিং ফিচারের ফ্রিজ। সবমিলিয়ে বর্তমানে বাজারে রয়েছে ওয়ালটনের প্রায় ২০০ মডেলের রেফ্রিজারেটর, ফ্রিজার ও বেভারেজ কুলার। নতুন মডেলের ওয়ালটনের এসব ফ্রিজের ধারণক্ষমতা ১২৫ লিটার থেকে ৩৬৫ লিটারের মধ্যে।

এদিকে বিক্রয়োত্তর সেবা অনলাইন অটোমেশনের আওতায় আনতে সারা দেশে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন ১১’ চালাচ্ছে ওয়ালটন। কোরবানি ঈদ উপলক্ষ্যে এ ক্যাম্পেইনের এই সিজনে ওয়ালটন ফ্রিজে চলছে ‘মেগা ঈদ ফেস্টিভ্যাল’। এর আওতায় ওয়ালটনের যে কোনো মডেলের ফ্রিজ কিনলে মিলিয়নিয়ার বা নগদ ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ। এছাড়া আছে কোটি কোটি টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার। এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হয়েছেন সাত জন ক্রেতা। নিশ্চিত ছাড়ের আওতায় আকর্ষণীয় অঙ্কের ছাড় পেয়েছেন অসংখ্য ক্রেতা। —প্রেস বিজ্ঞপ্তি