ক্যাপশান নিউজ-৫

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২২:৪৫

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১-এর গভর্নর ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী শুক্রবার রোটারির পক্ষ থেকে এ বছর দেশব্যাপী ১০ লাখ চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেছেন। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের সালিমুদ্দীন চৌধুরী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে তিনি এ কার্যক্রম উদ্বোধন করেন। রোটারির তিন শতাধিক ক্লাবও শুক্রবার থেকে সারা দেশে একযোগে এ বৃক্ষ রোপণ শুরু করেছে। এর পাশাপাশি গভর্নর ফারুকী শীতলক্ষ্যায় মাছের পোনা অবমুক্তকরণ, কেপিএস জেনারেল হাসপাতালে ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। রোটারি নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন