ইত্তেফাক রিপোর্ট
যুক্তরাষ্ট্র থেকে আরো ৩০ লাখ ডোজ মডার্নার টিকা আসছে বাংলাদেশে। গতকাল শনিবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। কোভ্যাক্সের আওতায় এই টিকা উপহার হিসেবে আসছে। রাষ্ট্রদূত মিলার বলেন, যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে এই টিকা পাঠানো হচ্ছে। বাংলাদেশ ও বিশ্বের অন্যান্য দেশের করোনা মোকাবিলায় যুক্তরাষ্ট্র টিকা সরবরাহ বাড়াতে অঙ্গীকারবদ্ধ।
এদিকে হোয়াইট হাউজের এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, আগামীকাল সোমবার এই টিকা বাংলাদেশে পৌঁছাবে।
