ভাসানচর থেকে পালিয়ে আসা ২০ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার মিরসরাই শিল্পনগরী এলাকা থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে রয়েছে পাঁচ জন নারী, চার জন পুরুষ ও ১১ জন শিশু। বেপজা কোম্পানির আওতাধীন আনসার ক্যাম্পের এপিসি মো. বোরহান উদ্দিন (৩৮) বাদী হয়ে তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, এসব রোহিঙ্গা ট্রলারে করে ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে এসেছে। সাগর পাড়ে নেমে তারা হেঁটে যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে আনসার সদস্যরা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেন। মিরসরাই শিল্পাঞ্চলে নেমে তারা টেকনাফে যাওয়ার চেষ্টা করছিল। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।’
