রাজধানীর বকশীবাজারে ‘জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা’র বার্ষিক সভা উপলক্ষ্যে অস্থায়ী কার্যালয়ে সংগঠনের পক্ষ থেকে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে ঈদসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে সংস্থার প্রধান কার্যালয়ে জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার চেয়ারম্যান মো. নুরুল আলম সিদ্দিকির সভাপতিত্বে জাতীয় সাধারণ বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় করোনা মহামারি ও আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫১টি অসহায় হতদরিদ্র দৃষ্টিপ্রতিবন্ধী পরিবারকে এককালীন আর্থিক অনুদান, পুনর্বাসনের জন্য সেলাই মেশিন, বয়স্ক ভাতা, চিকিত্সা সাহায্য, সন্তানদের বিবাহ ও ক্ষুদ্র ব্যবসার জন্য নগদ আর্থিক সহায়তা করে সংগঠনটি। অনুষ্ঠানের প্রধান অথিতি জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার মহাসচিব মো. আইউব আলী হাওলাদার ২০২০-২১ অর্থবছরে সংস্থা কর্তৃক পরিচালিত কার্যক্রমের বর্ণনা করেন।
তিনি বলেন, জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা সার্বক্ষণিক দৃষ্টিপ্রতিবন্ধীদের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। করোনা মহামারি থেকে সবাইকে রক্ষা পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ও স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ মেনে চলতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার ভাইস চেয়ারম্যান মাধব চন্দ্র সরকার, যুগ্ম-মহাসচিব এস এম ইউনুসুর রহমান, কোষাধক্ষ্য হারুন অর রশিদ, সহকারী মহাসচিব মো. মনিরুল ইসলাম, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. আব্দুল ওয়াহেদ, পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য জনাব মাসুদ আলোয়ার খান, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য নার্গিস ইসলাম এবং কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মিলন আক্তারসহ সব জাতীয় সাধারণ পরিষদের সদস্য বৃন্দ।—প্রেস বিজ্ঞপ্তি
