বরিশাল অফিস
বরিশালে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পরীক্ষা-নিরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ায় ভোক্তা অধিকারে অভিযোগ দি?য়েছেন এক রোগী। অপরদিকে বরিশালে ডাক্তার দেখাতে এসে প্রতারণার শিকার হয়েছেন অপর আ?রেক নারী। মো. আরিফুর রহমান নামের ঐ রোগী গতকাল শনিবার এই অভিযোগ দিয়েছেন। এই ঘটনার তিনি প্রতিবাদ করলে উলটো তাকে চাঁদাবাজ বলে আখ্যা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি। এমনকি তাকে পুলিশি হয়রানি করাসহ বেধে রাখার হুমকিও দেওয়া হয়। এই ঘটনায় কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন রোগী মো. আরিফুর রহমান। আরিফুর রহমান জানান, প্রায় পাঁচ মাস আগে ল্যাব এইডে ঘাড়ে সমস্যার কারণে ডাক্তার নূরুল হক মিয়াকে দেখান তিনি। নূরুল হক তাকে ওষুধের পাশাপাশি এম আর আই অফ নেক পরীক্ষা করতে বলেন। পরীক্ষা করার জন্য তিনি ১২ জুন পপুলার ডায়াগনস্টিকে গেলে পরীক্ষা বাবদ ৮ হাজার এবং এক্সট্রা স্ক্রিনিং চার্জ ২ হাজার টাকা চাওয়া হয়। এই ১০ হাজার টাকা থেকে ডাক্তার নূরুল হকের অনুরোধে ২ হাজার ৫০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হয়। টাকার পরিমাণ নিয়ে তার সন্দেহ হলে তিনি মেডিনোভা, ল্যাব এইডে খোঁজ নিয়ে দেখেন সেখানে এই পরীক্ষার চার্জ ৭ হাজার টাকা এবং সেটা তিনি ভিডিও করেও নিয়ে এসেছেন।
তিনি জানান, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের তালিকানুযায়ী এই পরীক্ষার রেট ৭ হাজার টাকা। আর তাদের তালিকায় ১০ হাজার টাকা। তারা অ্যাসোসিয়েশনের তালিকা না মেনে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে। পরে তিনি এ ঘটনায় পপুলার ম্যানেজারকে জিজ্ঞেস করলে তারা ভুল স্বীকার না করে তাকে চাঁদা নিতে আসছে বলে আখ্যা দেয় এবং দেখে নেওয়ার হুমকি দেয়।
এ বিষয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মো. মোশাররফ হোসেন বলেন, তাদের চারটি ফ্লোরে রিসিপশনের সামনে একাধিক তালিকা টানানো আছে। সেখানে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের তালিকাও আছে। মূলত বরিশালে তিনটি ল্যাবে এমআরআই হয় বিধায় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন তালিকায় এমআরআই এর মূল্য নির্ধারণ করা নেই।
এ বিষয়ে ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ব?রিশা?লের সভাপতি কাজী মফিজুল ইসলাম বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে তাদের তালিকায় এমআরআই রেট নাই, কিন্তু ল্যাব এইড এবং মেডিনোভা আমার সঙ্গে আলোচনা করলে আমি তাদের বলেছি, তোমরা সমন্বয় করে এমআরআই এর মূল্য তালিকা যেটা নির্ধারণ করা আছে সেটা লিখে দাও। এখন তারা যদি বেশি নেয় তবে তো এটা প্রতারণার শামিল। তিনি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
ব?রিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, বিষয়টি প্রতারণার শামিল। ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি-সম্পাদক এই বিষয়ে কি ব্যবস্থা নেন তা দেখার পর পরবর্তী পদক্ষেপ নেব।
অপরদিকে বরিশাল নগরীর কাকলির মোড়ে নিউ ইবনে সিনা নামক ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখাতে এসে প্রতারণার শিকার হয়েছেন খাদিজা বেগম নামে এক নারী। তার বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বাউরিয়া গ্রামে। এনিয়ে কোতোয়ালি থানায় অভিযোগ হলে পুলিশ গতকাল শনিবার বিকালে নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে পরিচালক শাওনের কাছ থেকে টেস্টের নামে রাখা ৫ হাজার টাকা উদ্ধার করে ফেরত দেয় ঐ নারীকে। গলাচিপা থেকে ডা. ভাস্কর সাহাকে দেখাতে এসে গতকাল শনিবার সকালে রূপাতলী বাসস্ট্যান্ডে নামলে দালাল চক্রের খপ্পরে পড়েন ঐ নারী।
