কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মৃণালকান্তি দত্ত (৮০) আর নেই। শুক্রবার রাতে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইহলোক ত্যাগ করেন। ষাট ও সত্তর দশকে তিনি কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনের খুবই পরিচিত মুখ ছিলেন। তিনি একাধারে সংগীত শিল্পী, গীতিকার, সুরকার ও নাট্যাভিনেতা হিসেবে প্রচুর সুনাম অর্জন করেছিলেন। স্বাধীনতাযুদ্ধের সময় তিনি ভারতের বিভিন্ন ত্রাণশিবিরে দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের উদ্বুদ্ধ করতেন। তিনি স্ত্রী, দুই পুত্র ও দুই কন্যা রেখে গেছেন। গতকাল শনিবার গাইটাল শ্মশানঘাটে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পর তাকে দাহ করা হয়।
