বিউবোর সাবেক প্রধান প্রকৌশলী এ কে আজাদের ইন্তেকাল

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২৩:০৯

বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী এ কে আজাদ (৮৫) গত বুধবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নলিল্লাহি .... রাজিউন)। তিনি বগুড়া শহরের ঠনঠনিয়া পশ্চিম পাড়ার অধিবাসী। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে তার বড় পুত্র বাংলাদেশ বিমানের ক্যাপ্টেন সোহায়েল বিন আজাদের ঢাকার বাসভবন লালমাটিয়া এলাকায় জানাজা শেষে রায়েরবাজার কবরস্থানে তাকে দাফন করা হয়। — খবর বিজ্ঞপ্তির