ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনা আক্রান্ত

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২৩:২১

দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। গতকাল শনিবার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। জানা গেছে, জাভিদের শরীরে করোনার মৃদু উপসর্গ দেখা দিয়েছে। এ বিষয়ে সাজিদ জাভিদ বলেছেন, শুক্রবার রাতে অস্বস্তি লাগায় তিনি করোনার একটি র?্যাপিড টেস্ট করিয়েছেন। এই পরীক্ষায় পজিটিভ এসেছে। পিসিআর টেস্টের ফল আসার আগ পর্যন্ত বাসায় আইসোলেশনে থাকবেন তিনি।  ১৬ জুলাই শুক্রবার দেশটিতে চলতি বছরের জানুয়ারির পর প্রথমবারের মতো      এক দিনে ৫০ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। জাভিদ বলেন, এখনো পর্যন্ত আমার লক্ষণগুলো খুব হালকা। লন্ডনের সাবেক মেয়র সাজিদ জাভিদ গত জুনে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হন। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি ভেঙে এক সহকারীকে চুমু খাওয়ায় সমালোচনার মুখে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন আগের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তখন অর্থমন্ত্রীর দায়িত্ব ছেড়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পান পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ।