বর্ষীয়ান রাজনীতিবিদ খুররম খান চৌধুরী আর নেই

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০০:২৮

বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, নান্দাইল ও ঈশ্বরগঞ্জ আসন থেকে চার বার নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা খুররম খান চৌধুরী আর নেই। তিনি গতকাল শনিবার বিকাল ৫টা ৪৫ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। গত ৮ জুলাই থেকে হূদেরাগ ও শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি ঐ হাসপাতালে  ভর্তি ছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

খুররম খান চৌধুরী কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। তিনি নান্দাইল উপজেলায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার মৃত্যুতে নান্দাইল ও ঈশ্বরগঞ্জবাসী তথা ময়মনসিংহবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজের জানাজার সময় এখনো নির্ধারণ করা হয়নি বলে পারিবারিক সূত্র থেকে জানা গেছে।