পরমাণু বিদ্যুত্ প্রকল্প নির্ধারিত সময়ে শেষ করার প্রতিশ্রুতি রাশিয়ার

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০০:৩১

বাংলাদেশ দুইটি পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প ২০২৩ ও ২৪ সাল নাগাদ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া। শুক্রবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠককালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা বলেন। দুই মন্ত্রী ‘সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া : রিজিওনাল কানেক্টিভিটি, চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি’ বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের জন্য তাসখন্দে গেছেন।

গতকাল ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই দেশের পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন দুই মন্ত্রী। করোনাকালে টিকাসংকট পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য রাশিয়ার মন্ত্রীকে ধন্যবাদ জানান মোমেন। রোহিঙ্গা সমস্যার সমাধানের জন্য রুশ মন্ত্রীকে অনুরোধ করলে ল্যাভরভ বলেন, বাংলাদেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার জন্য তারা মিয়ানমারকে উত্সাহিত করবে।