নিউ ইয়র্কভিত্তিক বাংলা চ্যানেলের দ্বিতীয় বর্ষপূর্তি

আপডেট : ১৮ জুলাই ২০২১, ০০:৩৩

১৬ জুলাই নিউ ইয়র্কভিত্তিক বাংলা চ্যানেলের দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণের দিন। সীমিত আয়োজনে উদ্যাপন করা হয় চ্যানেলটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। চ্যানেলের প্রেসিডেন্ট শাহ জে. চৌধুরী জানান, গেল বছর করোনা মহামারির কারণে ঢাকায় বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের যে পরিকল্পনা ছিল, সেটি বাস্তবায়ন করা যায়নি। সে কারণে উদ্যাপন পরিকল্পনা বাংলা চ্যানেলের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। সীমিত পরিসরে দিনটি উদ্যাপনে যোগ দিয়েছিলেন বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বোর্ড চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এমপি, বিজিএমইএর সাবেক ভাইস প্রেসিডেন্ট (অর্থায়ন) মহসিন উদ্দিন আহমেদ নীরু