সেরা পর্যটনের দেশ হোক বাংলাদেশ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

হাজার হাজার বছরের এই বাংলাদেশের রূপ অপরূপ। সেজন্যই বাংলাদেশ ঘুরে দেখার স্থান নির্বাচন করা খুব বড় ব্যাপার। কিছু কিছু জায়গা আছে সেখানে বারবার গেলেও পুরনো হয় না। এমন জায়গা হলো  কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া, রাঙামাটি, সেন্ট মার্টিন, বান্দরবান, দিনাজপুর, খাগড়াছড়ি, রামগড়, পতেঙ্গা, সিলেট, শ্রীমঙ্গল, বাগেরহাট, কুষ্টিয়া, তাহিরপুর, কুয়াকাটা, সীতাকণ্ড। এইসব জায়গা কখনো পুরনো হয় না, হবেও না কোনোদিন। তবে বলব—নির্দিষ্ট কয়েকটি জায়গা নয়, বাংলাদেশের ৬৪ জেলা আর এরই প্রতিটি উপজেলা, ইউনিয়ন, গাঁও-গ্রাম সবই দর্শনীয় স্থান। এর সর্বত্রই ঘুরে দেখতে মন চায় যে কোনো প্রকৃতিপ্রেমিকের। তাই তাঁরা বেরিয়ে পড়েন পুরো বাংলাদেশ দেখতে, কিন্তু সর্বত্র কি আছে থাকার ব্যবস্থা?  কত জেলা, উপজেলায় এখনো স্থাপিত হয়নি রুচিসম্মত থাকা-খাওয়ার আবাসন ও হোটেল। এ অবস্থায়, সংশ্লি­ষ্ট বিভাগের উচিত পুরো বাংলাদেশকে পর্যটনের আওতায় আনা। গোটা বাংলাদেশ পর্যটনের  আওতায় এলে বিদেশ থেকে দলে দলে আসবে পর্যটক আর এভাবে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়াও সম্ভব হবে। তাই প্রত্যাশা—বাংলাদেশ পৃথিবীর পর্যটনের তালিকায় প্রথম স্থানটি দখল করুক।

লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা