বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি:সাধারণ জ্ঞান

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২০:১৩

মো. শহিদুল ইসলাম

সিনিয়র শিক্ষক 

 

১. প্রথম বাংলাদেশী এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন?

উত্তর:২০১০ সালে।

২. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?

উত্তর:ডাউকি।

৩. BTRC এর ইংরেজী পূর্ণরূপ কোনটি?

উত্তর:Bangladesh Telecommunication Regulatory Commission.

৪. বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহত্ কারখানা কোথায়?

উত্তর:সৈয়দপুর।

৫. বাংলাদেশের White Gold কোনটি?

উত্তর:চিংড়ি।

৬. বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়?

উত্তর:কক্সবাজার।

৭. সোনালিকা; ও আকবর; বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম?

উত্তর:উন্নত জাতের গমের নাম।

৮. আলোকিত মানুষ চাই; এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?

উত্তর:বিশ্বসাহিত্য কেন্দ্র।

৯. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে?

উত্তর:দর্পণ।

 ১০. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য?

উত্তর:১৮ ইঞ্চি প্রায়।

১১. মাছ অক্সিজেন নেয়?

উত্তর:পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।

১২. বাদুড় চলাফেরা করে?

উত্তর:সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে।

১৩. এনজিও প্লাষ্টি হচ্ছে?

 উত্তর:হূিপণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।

১৪. আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে?

 উত্তর:অক্সিজেন ও গ্লুকোজ।

১৫. যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয়?

উত্তর:সূর্যগ্রহণ।

১৬. ‘গ্যালিলিও’ হলো?

উত্তর:পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।

১৭. সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে?

উত্তর:১০ নিউটন।

১৮. সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা?

উত্তর:ফ্যাদোমিটার।

১৯. দিনরাত্রি সর্বত্র সমান?

 উত্তর:নিরক্ষরেখায়।

২০. ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র?

 উত্তর:সিসমোগ্রাফ।