ঈদের বিশেষ সিসিমপুর

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২০:১৪

 বিনোদন রিপোর্ট

 

এবারের ঈদেও ছোট্ট বন্ধুদের জন্য থাকছে ৩ পর্বের বিশেষ সিসিমপুর। বাংলাদেশ টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টা ০৫ মিনিট এবং ঈদের তৃতীয় দিন সকাল ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ এই অনুষ্ঠানটি। বিশেষ পর্বে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র হালুম, শিকু, টুকটুকি ও ইকরি এবং তাদের সঙ্গে থাকবে শিশু বন্ধু হাসিন, জান্নাত, আদ্রিক, অদিতি, প্রাঙ্গণ ও আনিশা। ঈদের প্রথম দিনের অনুষ্ঠানে টুকটুকির কাছ থেকে জানা যাবে ঈদ সম্পর্কে। এই পর্বে ছোট্টবন্ধুরা বিনোদন আর তথ্যের মাধ্যমে ‘সাংস্কৃতিক বৈচিত্র্য’ সম্পর্কে ধারণা পাবে। দ্বিতীয় দিন কুইজের ডালি নিয়ে হাজির হবে শিকু। এ পর্বে থাকবে ‘ঐতিহ্যবাহী মজার খাবার’ নিয়ে প্রশ্নোত্তর পর্ব। তৃতীয় দিন শেষ পর্বে হালুমের উপস্থাপনায় ‘হরেক রকম’ বিষয়টি আসলে কী তা জানতে পারবে ছোট্ট বন্ধুরা।