গাতিরঘেরি বেড়িবাঁধ মেরামত হয়নি

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:১৮

কয়রা (খুলনা) সংবাদদাতা

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে গত ২৬ মে কয়রায় পানি উন্নয়ন বোর্ডের ১৩-১৪/১ পোল্ডারের উত্তর বেদকাশির গাতিরঘেরি বেড়িবাঁধের ১০০ ফুটের বেশি জায়গা ভেঙে যায়। কিন্তু প্রায় দুই মাসেও বাঁধটি মেরামত হয়নি। বাঁধ এলাকার অমল মন্ডল বলেন, প্রায় দুই মাস ধরে আমরা পাউবোর বেড়িবাঁধে অবস্থান করছি। উত্তর বেদকাশি ইউপি চেয়ারম্যান আলহাজ সরদার নুরুল ইসলাম কোম্পানি বলেন, পাউবো কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও এ বিষয়ে কোনো ফল পাচ্ছি না। পাউবোর সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, ইয়াসে ক্ষতিগ্রস্ত গাতিরঘেরির বাঁধ জাইকা মেরামত করবে। কিন্তু তারা সাড়া দিচ্ছে না।