রংপুরে হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধির দাবি

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:২১

স্টাফ রিপোর্টার, রংপুর

হাসপাতালের শয্যাসংখ্যা বৃদ্ধি, হাইফ্লো ন্যাজাল ক্যানোলা স্থাপন, ICU বেডসহ চিকিত্সা পরিধি বৃদ্ধি, গ্রাম পর্যায়ে সবার বিনা মূল্যে করোনা পরীক্ষাসহ বিভিন্ন দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর জেলার আয়োজনে স্থানীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি কমরেড মমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও বাসদ রংপুর জেলা আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দস, কৃষক ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক প্রভাষক অমল সরকার প্রমুখ।