ইসলামপুরে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:২১

ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পশুবাহী ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস ইসলামপুর বাজার থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত চলাচল করছে। শনিবার সন্ধ্যা থেকে এ সার্ভিস চালু হয়। সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ওয়াগনে ১৬টি গরু যেতে পারছে। এতে প্রতি গরুর ভাড়া ৫০০ টাকা করে একটি ওয়াগনে ৮ হাজার টাকা ভাড়া। গরুও ব্যাপারী ইয়াকূব আলী বলেন, সড়কপথে গরু পরিবহনে কষ্ট হয় সমস্যাও আছে। তবে ট্রেনে সুবিধা। এ ব্যাপারে ইসলামপুর রেল স্টেশন মাস্টার আলী আজগর বলেন, করোনা মহামারিতে বাংলাদেশ রেলওয়ে দুইটি বিশেষ ট্রেন চালু করেছে, ঢাকা গরু পরিবহনের জন্য ২৫টি ওয়াগন সংযোজন করা হয়েছে। স্বল্প খরচে গরু ব্যবসায়ীরা ঢাকায় গরু পৌঁছাতে পরছেন এবং নিরাপদে গরু পৌঁছানোর দায়িত্ব রেল কর্তৃপক্ষের।