কাউখালীতে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:২১

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা

কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে অভিযান চালিয়ে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সঙ্গে ছিলের কাউখালীর স্যানেটারি ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ পুলিশের একটি টিম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক  মো. শাহ শোয়াইব মিয়া জানান, মূল্য তালিকা প্রদর্শন না করায় কাউখালীর চিরাপাড়া ব্রিজ সংলগ্ন রফিক স্টোরকে ২ হাজার টাকা, ইয়াসিন স্টোরকে ১ হাজার টাকা, শিয়ালকাঠী চৌরাস্তা এলাকায় ইসরাত এন্টারপ্রাইজকে ৪ হাজার টাকা, জব্বার স্টোরকে ৫০০ টাকা এবং বিসমিল্লাহ স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।