স্বাস্থ্যবিধি অমান্য করায় ১১ জনকে জরিমানা

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:২১

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

স্বরূপকাঠিতে রবিবার দুপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ১১ জন দোকানি ও পথচারীকে ৯ হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাস্ক না পরাসহ বিভিন্ন অপরাধের দায়ে ঐ ব্যক্তিদের জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারেফ হোসেন। নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শহরের বিভিন্ন পয়েন্টে অভিযানে ৯ হাজার ২০০ টাকা জরিমানা করেন। ইউএনও মো. মোশারেফ হোসেন বলেন, করোনা সংক্রমণরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।