মান্দা (নওগাঁ) সংবাদদাতা
মান্দায় গোরস্থান থেকে আব্দুর রাহান (১৮) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রাহান উপজেলার হোসেনপুর গ্রামের হযরত উল্লার ছেলে। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সন্ধ্যার দিকে স্থানীয়রা হোসেনপুর গোরস্থানে লাশ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ যায়। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। ইউডি মামলা দায়ের করা হয়েছে।
