কামারখন্দে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:২২

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

কামারখন্দে রবিবার দুপুর ১২টার দিকে পুকুরে ডুবে মোহাম্মদ আলী (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ঝাঐল চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মোহাম্মদ আলী ঐ গ্রামের গোলাম মোস্তফার ছেলে। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রাকিবুল হুদা জানান, শিশুটি খেলার এক পর্যায়ে পাশের পুকুরে ডুবে যায়। পরে তাকে ভাসমান অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।