বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
বকশীগঞ্জ উপজেলার গোয়ালগাঁও গ্রাম থেকে নূরানী বেগম নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে বাবার বাড়ির আমগাছ থেকে পুলিশ নূরানী বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে। নূরানী বেগমের সঙ্গে ছয় মাস আগে শ্রীবরদী উপজেলার মাদবপুর গ্রামের আওয়াল মিয়ার ছেলে সোরাইমান হকের বিয়ে হয়। গত ১৫ জুলাই স্বামীর বাড়ি থেকে গোয়ালগাঁও বাবার বাড়িতে আসে নূরানী। রবিবার পুলিশ বাবার বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট জানান, লাশ উদ্ধারের পর অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর বিস্তারিত জানা যাবে।
