সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে মাদকবিরোধী অভিযানে সামু ও আব্দুল খালেক নামের দুই ব্যক্তি গ্রেফতার হয়েছেন। শনিবার সন্ধ্যায় শহরের হাতিখানা কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১০ পুরিয়া গাঁজা ও সাত পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. রমিজ আলম প্রত্যেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের সাজা দেন। ভারপ্রাপ্ত ইউএনও মো. রমিজ আলম বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
