রাস্তা সংস্কারের আবেদন

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:৩১

চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাধীন ৫ নম্বর গুপ্টী (পূর্ব) ইউনিয়নের রাস্তাঘাটের অবস্থা শোচনীয়। দীর্ঘদিন আগে ফকির বাজার থেকে গল­াক বাজার পর্যন্ত রাস্তাটি মেরামত হয়েছিল বটে, কিন্তু এর পরে এর রক্ষণাবেক্ষণ হয়নি। তার মধ্যে রাস্তাটির পিচ ঢালাই দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। হাজার হাজার লোক প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বৃষ্টির পানিতে এর কলেবর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে পড়েছে। ফলে এই রাস্তায় মালপত্র আনা-নেওয়া কঠিন হয়ে পড়েছে। যানবাহন দূরে থাকুক, পায়ে হেঁটে চলাচল করতেও অশেষ দুর্দশা ভোগ করতে হয়। এই বর্ষায় অবস্থা আরো সঙ্গীন। সুতরাং যথাযথ কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে, রাস্তাটি জরুরিভিত্তিতে সংস্কারের ব্যবস্থা করুন।

মো. রনি, ফরিদগঞ্জ, চাঁদপুর