ফটো ক্যাপশন

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:৩৩

যমুনা ব্যাংক লিমিটেড স্বয়ংক্রিয় ট্রেজারি চালানব্যবস্থা সম্প্রতি উদ্বোধন করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক নূর মোহাম্মদ, ফজলে কাইয়ুম, এ কে এম আতিকুর রহমান

০০০

সব ধরনের আধুনিক ব্যাংকিং-সেবা নিয়ে রাজবাড়ীর পাংশা বাজারে গতকাল এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধনী অনুষ্ঠান ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ

০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রংপুর জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফরমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী

০০০

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড স্বয়ংক্রিয় ট্রেজারি চালানব্যবস্থা সম্প্রতি উদ্বোধন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ। আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম