ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১০টির বা ৫৬ দশমিক ৩০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন শেষে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৪ দশমিক ১০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৭ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ৩ দশমিক ৪০ টাকা বা ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজ ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লিগ্যাসি ফুটওয়্যারের ৯ দশমিক ৯৬ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৯ দশমিক ৯৬ শতাংশ, সমতা লেদারের ৯ দশমিক ৯২ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৯ দশমিক ৮৩ শতাংশ, আজিজ পাইপসের ৯ দশমিক ৮২ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৯ দশমিক ৭১ শতাংশ, জেমিনি সী ফুডের ৯ দশমিক ২২ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৯ দশমিক ১৩ শতাংশ এবং জাহিন স্পিনিংয়ের শেয়ারদর ৯ দশমিক ০৯ শতাংশ বেড়েছে।
