ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার লেনদেন আজ সোমবার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জান গেছে। কোম্পানি তিনটি হলো—বেক্সিমকো, প্রগতি লাইফ ইনসিওরেন্স এবং অগ্রণী ইনসিওরেন্স। জানা গেছে, রেকর্ড ডেট-সংক্রান্ত কারণে কোম্পানি তিনটির শেয়ার লেনদেন আজ সোমবার বন্ধ থাকবে। আর রেকর্ড ডেটের পর আগামীকাল মঙ্গলবার ২০ জুলাই কোম্পানিগুলো আবার লেনদেনে ফিরবে।
