‘একজন সরবরাহকারীর টাকাও বাকি রাখেনি আলেশা মার্ট ’

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:৪১

আলেশা মার্ট এক জন সরবরাহকারীর টাকাও বাকি রাখেনি বলে উল্লেখ করেছেন আলেশা হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান মনজুর আলম সিকদার। গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, এ পর্যন্ত সব সরবরাহকারী পণ্যের শতভাগ মূল্য পেয়েছেন। কখনো কখনো অগ্রিম পেয়েছেন।

ই-কমার্স নিয়ে চলমান আলোচনা-সমালোচনার বিষয়ে তিনি বলেন, দেশে এ সেক্টরটি নিয়ে জনমনে কিছু নেতিবাচক ধারণা তৈরি হয়ে আছে। আগে থেকে চলমান এক বা একাধিক অন্য ই-কমার্স প্ল্যাটফরমের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এমন হয়ে থাকবে হয়তো। আলেশা মার্টের যাত্রা শুরু হয় ২০২১ সালের জানুয়ারি থেকে। কিন্তু একেও এক পাল্লায় মাপা হচ্ছে। তিনি বলেন, ‘শুধু ডিসকাউন্ট দিয়ে আমরা বাজার দখল করতে চাইছি না। আমরা আমাদের কাস্টমারদের সেবা দিয়ে বাজার দখল করব। এ লক্ষ্যে কাস্টমারদের সুবিধার জন্য আমরা গড়ে তুলেছি নিজস্ব বাইক ডেলিভারি পয়েন্ট। ওভার দ্য ফোন কাস্টমার কেয়ার সেবা অনেক প্রতিষ্ঠানই দিয়ে থাকে। আমাদেরও এ সেবা আছে, যা শুরু থেকেই নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছে। অচিরেই আলেশা মার্ট নিয়ে আসবে ফিজিক্যাল কাস্টমার কেয়ার সেবা।’—প্রেস বিজ্ঞপ্তি