‘ক্রিকেটাররা যেন সার্কাসের জন্তু’

আপডেট : ১৮ জুলাই ২০২১, ২১:৫৮

করোনায় বদলে গেছে ক্রিকেট। প্রতিটি আন্তর্জাতিক সিরিজে কঠোর জৈব সুরক্ষা বলয়ে থেকে খেলতে হচ্ছে ক্রিকেটারদের। মাঠ ও হোটেলে রুম বন্দি জীবনে হাঁপিয়ে উঠেছেন ক্রিকেটাররা। সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট খেলার চ্যালেঞ্জ, হতাশা জানাতে গিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার তাবরেজ শামসি বলেছেন, ক্রিকেটাররা যেন সাকার্সের খাঁচায় বন্দি জন্তুর মতো।

ক্রিকেটারদের মানসিক ধকলের দিক তুলে ধরে প্রোটিয়া এ স্পিনার টুইটারে লিখেছেন, ‘আমার মনে হয় না সত্যিকার অর্থে সবাই বুঝতে পারে এসব (সুরক্ষা বলয়) কতটা প্রভাব ফেলে আমাদের উপর, আমাদের পরিবার এবং আমাদের ক্রিকেটের বাইরের জীবনযাপনের উপর।’

তিনি আরো লিখেছেন, ‘কখনো কখনো মনে হয় আমরা খাঁচায় যেন সার্কাসের খাঁচায় বন্দি জন্তু। যাদের শুধু তখনই বের করা হয়, যখন অনুশীলন বা দর্শকদের বিনোদিত করার জন্য ম্যাচ খেলার সময় হয়।’ এদিকে ক্রিকেটারদের মানসিক দিক চিন্তা করে ইংল্যান্ড-ভারত সিরিজে সুরক্ষা বলয় কিছুটা শিথিল করছে ইসিবি।