সিলেট অফিস
সিলেটে চিত্রকলার প্রবীণ শিক্ষক অরবিন্দ দাসগুপ্ত আর নেই। করোনায় আক্রান্ত হয়ে শহিদ শামসুদ্দিন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গতকাল রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। আজ বেলা ৩টায় চালিবন্দরের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
চিত্রশিল্পী, কবি, লেখক অরবিন্দ দাসগুপ্ত দির্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। গত ২০ জুন করোনা ভাইরাসে আক্রান্ত হন। ২৫ জুন তাকে শহিদ ডা. শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় হাসপাতালের আইসিইউ বিভাগে। অবশেষে করোনার কাছে হার মেনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
